ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে
বর্তমানে ৩১ শতাংশ মানুষ তাদের ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেন ইন্টারনেট সেবা। আর এই সেবা নিরবচ্ছিন্নভাবে গ্রাহককে দিতে কাজ করে ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান। এর মধ্যে সক্রিয় ৯টি আইআইজি’র কাছে পাওয়না ১৮১ কোটি টাকাসহ প্রায় ৩৬০ কোটি টাকা আদায়ে ছুটির আগের রাতে বিনা ঘোষণায় প্রতিষ্ঠানগুলোর ২৫ শতাংশ তথা ৫০০০ জিবিপিএস’র ওপর ব্যন্ড উইথ ক্যাপ করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পাবলিক লিমিটেড কোম্পানি। এতে হঠাৎ করেই দেশজুড়ে ইন্টারনেটের ধীর গতির মুখে পড়ে ব্যবহারকারীরা। এই ঘটনায় শনিবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি ।
সূত্রমতে, এখনও ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ডাউন রয়েছে। ফলে বেশি ভোগান্তিতে ঢাকা চট্টগ্রামের গ্রাহকরা বেশি ভোগান্তিতে আছেন।
এ নিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব মাহমুদ সাহেদ জানিয়েছেন, ১৯টির মধ্যে ৪ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর বকেয়া পরিশোধ করায় ডাউন হওয়া ৫৭২ জিবিপিএস এর মধ্যে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ আপ হয়েছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ এলাকায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। তবে মোবাইলে ইন্টারনেট ব্যবহারে ভোগান্তির মুখে পড়েছেন সারাদেশের গ্রাহকরা। ইন্টারনেট পুরোপুরি স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগবে।
তবে এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের এমডি শাহ কামাল আহমেদ বলেন, বকেয়া ৩৮৪ কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫ কোটি টাকা পরিশোধ করেছে একটি অপারেটর। ২৫০ জিবিপিএস নয়, ১০০ জিবিপিএস ব্যান্ডউইথ আপ করা হয়েছে। এখনও ডাউন আছে ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ।
দেশে বর্তমানে ৫১০০ জিবিপিএস ব্যন্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে বিএসসিপিএলসি সরবরাহ করে ২৩০০জিবিপিএস। বাকিটুকু আছে আইটিসি থেকে।







